মঙ্গলবার, 8 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মহিউদ্দিন ও‌ রিয়ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ৪:০৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির উপদেষ্টারা এই কমিটির অনুমোদন দেয়।  
এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়ন হাসান মনোনীত হয়েছেন। 
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম ই এইচ শোভন, সাব্বির আহম্মেদ, মোছাঃ বীনা ও শ্রাবনী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ন আহমেদ ও ইকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোছাঃ ইসরাত জাহান এ্যানি, অর্থ সম্পাদক মোছাঃ জেসিয়া খাতুন জেসমিন, সহ অর্থ সম্পাদক শারমিন আক্তার, দপ্তর সম্পাদক শান্তা খাতুন, সহ-দপ্তর সম্পাদক মোঃ নূর আলম, সাহিত্য সম্পাদক তানিয়া জান্নাত সুইট, সহ সাহিত্য সম্পাদক শাহারিয়ার কবির, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ সম্রাট হোসেন, সহ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কামরুন নাহার কনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারিহা মেহজাবিন তিশা, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম হাসান, নারী বিষয়ক সম্পাদক মোঃ রুবায়েদ আহমেদ লিমন, সহ নারী বিষয়ক সম্পাদক  মোঃ হাবিবুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আফরোজা খাতুন, সহ প্রচার সম্পাদক মোঃ মুস্তাকিম বিল্লাহ এবং ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত আহমেদ। 
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ জাহিদ হাসান, এস এম জিহাদ, মোসাঃ এ্যানি খাতুন, মোঃ আলী কদর, মোঃ সেজান আহমেদ, রাশেদুজ্জামান, মোঃ তানভীর রহমান, মোছাঃ জাকিয়া খাতুন, তানভীর আহমেদ নাঈম, শামিমা মেহজাবিন ও মোছাঃ তন্নি খাতুন।
সাধারণ সম্পাদক রিয়ন হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি কার্যকর, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলা। সংগঠনের মাধ্যমে নেতৃত্ব, দক্ষতা ও দায়িত্ববোধ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।’
সভাপতি মহিউদ্দিন বলেন, ‘আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠন আমাদের ভ্রাতৃত্ব, মূল্যবোধ ও পারস্পরিক সহানুভূতির প্রতীক। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি আরও গতিশীল করতে পারবো ইনশাআল্লাহ।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

ভালুকায় এক এতিমের জমি দখলের অভিযোগ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের মুক্তেশ্বরী নদ থেকে অজ্ঞাতবৃদ্ধের মরদেহ উদ্ধার