রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাকিব-তামিম দ্বন্দ্বের ছায়া কি পড়ছে নতুন নেতৃত্বেও?

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১২:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তন নিয়ে উঠছে নানা প্রশ্ন। অতীতের সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে নেতৃত্ব-নিয়ে দ্বন্দ্ব, একে অন্যের পছন্দের খেলোয়াড় বাদ দেওয়া কিংবা গোপন বৈঠকের অভিযোগ ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন নয়। সেই পুরনো দ্বন্দ্বের ছায়া কি আবার পড়ছে বর্তমান নেতৃত্বেও?

শ্রীলঙ্কা সিরিজের আগেই বদলে গেছে ওয়ানডে অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর জায়গায় বসানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অথচ সংবাদ সম্মেলন করে যখন সিরিজের প্রস্তুতি নিয়ে বলছিলেন শান্ত, তখনই জুম মিটিংয়ে তার নেতৃত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল বিসিবি। এ ঘটনায় বিস্মিত হয় ক্রিকেট অঙ্গন। জানা গেছে, মিরাজ সিদ্ধান্ত জানতেন আগে থেকেই। শান্ত জানতে পারেন সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর।

বোর্ড সূত্রে জানা যায়, বিসিবির অভ্যন্তরে পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচক প্যানেল থেকে শুরু করে বোর্ড পরিচালকদের কেউই এখন আর দল বদলের বিষয়ে পূর্বাভাস দিচ্ছেন না খেলোয়াড়দের। এমন আচমকা সিদ্ধান্ত অনেক সময় খেলোয়াড়দের মানসিক অবস্থানকেও ব্যাহত করে।

এমন আচরণ অনেকেরই মনে করিয়ে দিচ্ছে সাকিব-তামিম যুগের দ্বন্দ্ব। সেখানে নেতৃত্ব নিয়ে চলত চাপা উত্তেজনা, দল নির্বাচনেও থাকত মতবিরোধ। অনেক সময় একে অপরের অনুপস্থিতি বা বিদ্রোহে দলের ভারসাম্য নষ্ট হত। বোর্ড ছিল নীরব দর্শক।

নতুন বোর্ডের অধীনে পেশাদারিত্বের কথা বারবার বলা হলেও, একের পর এক বিতর্ক সেই ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। শান্তকে সরানোর কারণ জানানো হয়নি, ঠিক যেমনভাবে ফারুক আহমেদকেও সরানো হয়েছিল ব্যাখ্যা ছাড়াই।

অবশ্য মেহেদী হাসান মিরাজ বলছেন, শান্তর সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। বরং ছোটবেলা থেকেই একসঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের সম্পর্ককে দৃঢ় করেছে। মিরাজ জানান, “ও (শান্ত) বলেছে, অধিনায়কত্ব কখনোই আলাদা করে অনুভব করিনি। আমিও সেটা ধরে রাখতে চাই।”

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, পেশাদারিত্বের অভাব ও আকস্মিক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা আবারও ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। শান্ত যদি দলে মনোযোগ হারান, তাহলে তা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে।

বোর্ডের অভ্যন্তরে যেন পুরনো ভূতের ছায়া। সাকিব-তামিমের দ্বন্দ্ব যুগ শেষ হলেও, নতুন নেতৃত্বেও কি সেই ছায়া ফিরে এল?

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ইউএনও

পাবিপ্রবির ফার্মেসি পরিবারের ইফতার মাহফিল

আজও ফেরেনি ইবির গুম হওয়া দুই শিক্ষার্থী

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ইবিতে কেন্দ্রীয় গবেষণাগার স্থাপনের দাবি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

যথাযথ মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান