রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল, ৫ সদস্যের কমিটি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

দীর্ঘ ১৪ বছর পর আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই কাউন্সিলকে ঘিরে বিএনপির নেতা কর্মীদের মধ্যে ব্যাপক  উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে কাউন্সিলকে ঘিরে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

অনেকদিন পর নেতাকর্মীরা একত্রিত হতে যাচ্ছেন শহরের কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে। তাই নেতা-কর্মীদের মাঝে যেন  বাঁধভাঙা আনন্দে মেতেউঠেছেন। কাউন্সিল উপলক্ষ্যে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয় নিজ উদ্যেগেই দেশের বিভিন্ন জেলা থেকে  এসবেন অনেকেই। আগত নেতাকর্মীদের মুহুর্মুহু করতালি আর শ্লোগানে প্রকম্পিত হতে যাচ্ছে কাউন্সিলস্থলসহ জেলার আশে পাশের এলাকা।

কাউন্সিলকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি সুশৃংখল, সফল ও সার্থক করতে প্রস্তুতি শুরু হয়েছে। রোরবার কাউন্সিলের মাঠ পরিদশন করেছেন যশোর বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন খোকন।

এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

অ্যাড. মো. ইসহককে (আইনজীবী) আহবায়ক করে কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, অ্যাড. আনিসুর রহমান মুকুল (আইনজীবী), অধ্যক্ষ মকবুল হোসেন (শিক্ষক), ডা. এস এম রবিউল আলম  এবং সাইফুল ইসলাম সজল (সাংবাদিক)।

জানা যায়, সর্বশেষ ২০১০ সালে যশোর জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল। ওই কাউন্সিলের মধ্য দিয়ে শহিদুল ইসলাম নয়ন চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৪০ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালের এপ্রিলে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম এবং সদস্য সচিব করা হয় বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে।##

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

রাবিতে বদরগঞ্জ উপজেলা সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক হাবিবুর

চুনারুঘাটে কালবৈশাখি ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড বজ্রপাতে কৃষকের মৃত্যু

উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ

আমাদেরও অধিকার ছিল বিশ্ববিদ্যালয় দিবস পালন করার

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

ঢাকসু গঠনতন্ত্র সংস্কারে ছাত্রদলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ শিবিরের