বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ৬:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত হোক এ প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে আলোচনায় স্থান পায় উচ্চ শিক্ষার শেখর সুনামগঞ্জের গৌরব “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়”এর  স্থান পূর্ণবহাল রাখা প্রসঙ্গে। 

আলোচনা সভায় উপস্থিত জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ও সচেতন নাগরিক মহল যৌথ বিবৃতিতে বলেন, যে স্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে সেখানেই বিশ্ববিদ্যালয়ের  নির্মাণ কাজ অব্যাহত রাখা হোক এই দাবিতে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের উচ্চ মহলের কাছে,সুধীজন, বিজ্ঞজন ও দিক নির্ধারণী মহলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন,দীর্ঘ সাধনার পর কাঙ্খিত বিশ্ববিদ্যালয়টি সুনামগঞ্জের সকল স্তরের মানুষের গর্ব ও ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকুক। শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের সবার আদর্শ ও চিন্তাভাবনা হোক সম্প্রীতি আর ভালোবাসার। 

প্রকৃত দৃষ্টিকোণ থেকে বর্তমানে যেখানে বিশ্ববিদ্যালয় নির্মাণের জায়গা নির্ধারিত করা হয়েছে তাই একটি সঠিক এবং উপযুক্ত স্থান বলে মনে হচ্ছে। নির্ধারিত স্হানটি সুনামগঞ্জ সদর,শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার কেন্দ্রস্থল। চারটি উপজেলার মিলনস্থলে নির্ধারিত করা স্থানটি বিজ্ঞ মহল ও সুশীল মহলের কাছে বিবেচনাধীন থাকবে বলে আশা করি।

এসময় উপস্থিত ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি-২০২৬ উদযাপন পরিষদের আহবায়ক

এএল এম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া,পর্তুগাল প্রবাসী টিপু সুলতান রুয়েল,

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুল ইসলাম, বিয়ানী বাজার ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ অঞ্জন কান্তু দাস,প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ব্যবসায়ী রতীশ গোস্বামী কৃষ্ণ,সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র দাস, ব্যবসায়ী ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, ব্যবসায়ী জহির উদ্দিন,তফাজ্জল হোসেন, উন্নয়নকর্মী মোঃ রহিম উদ্দিন,দলিল লেখক মোঃ মাসুক মিয়া,শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সহ সভাপতি শফিকুল ইসলাম, মলয় চক্রবর্তী, পিএফজি সদস্য জয়ন্ত তালুকদার পুলটন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী অজিত চন্দ্র দাস, ব্যাংকার মতিউর রউফ চয়ন, এস আই আব্দুল মুকিত, ব্যবসায়ী মোঃ মতিউর রহমান, রুবেল মিয়া, সৈয়দ আলম,মোঃ আবুল খয়ের, প্রাক্তন শিক্ষার্থী জানিনুর রশিদ জনি,মোঃ হাবিব, , আজহারুজ্জামান, আনিসুল ইসলাম অসীম, রুহান, তামিম রাফি, দিদারুল জাহান মোহন, সুলেমান আহমদ, মিজানুর রহমান, নাজমূল মিয়া, নাঈম,আছির উদ্দিন, সানোয়ার ও লায়েক সহ প্রমূখ।

উল্লেখ্য যে, ৯ টি উপজেলার জন্য সুবিধাজনক স্থান পূর্বনির্ধারিত স্থানটি। সূক্ষ্ম বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনায় মধ্যবর্তী স্থানে শান্তিগঞ্জ উপজেলাকে ধরে নেওয়া যায়। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিকটবর্তী স্থান যা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে পৌঁছার সুবিধারজনক একটি সংযোগস্হল।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত