শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাই হাসপাতাল: সেবার নামে গুণ্ডামি, রোগীদের পেটানোই যেন নিয়ম

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ১০:০৩ পূর্বাহ্ন

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন আর হাসপাতাল নেই—এটি পরিণত হয়েছে গুণ্ডাদের অভয়ারণ্যে! এখানে চিকিৎসা নয়, চলে ক্ষমতার দাপট, লাঞ্ছনা, গালাগালি, আর প্রকাশ্যে রোগী পেটানোর মতো অমানবিক ঘটনা। সম্প্রতি হাসপাতালেরই এক কর্মচারী এবং তার দুই সহযোগী মিলে এক রোগীকে নির্মমভাবে মারধর করেছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র।

প্রশ্ন জাগছে, এই কর্মচারীরা কি হাসপাতালের লোক নাকি পেশাদার গুণ্ডা? এরা নিজেদের সরকারি চাকরিজীবী ভাবে না, ভাবে যেন এলাকাবাসীর ওপর আধিপত্য করা তাদের জন্মগত অধিকার! বছরের পর বছর তারা দুর্ব্যবহার, অবহেলা আর সেবার নামে হয়রানি করলেও, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, এবার রোগীদের পেটানো শুরু করেছে! ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের এক দুর্বৃত্ত কর্মচারী নিজ হাতে রোগীকে মারছে, আর তার দুই সহযোগীও সেই নির্যাতনে যোগ দিয়েছে। প্রশ্ন জাগছে—এই দুই যুবক কারা? তারা কি হাসপাতালের কর্মী, নাকি বাইরের সন্ত্রাসী? হাসপাতালের ভেতরে কীভাবে এই গুণ্ডামি চলে? দিরাই হাসপাতাল কি চিকিৎসা কেন্দ্র, নাকি গুন্ডাদের প্রশিক্ষণকেন্দ্র? প্রশাসনের ভূমিকা: এই ঘটনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন নিরব! সাধারণ মানুষ জিজ্ঞেস করছে—এই কর্মচারীদের এত দাপট কোথা থেকে আসে? কেন এখনো এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি?

অভিযুক্ত কর্মচারীকে অবিলম্বে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করতে হবে। তার সহযোগী দুই যুবককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাসপাতালের গুণ্ডামি ও দুর্নীতি বন্ধ করতে হবে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দিরাইবাসী রাস্তায় নামতে বাধ্য হবে। প্রশাসন যদি নীরব থাকে, তবে মানুষই এর বিচার করবে! হাসপাতালকে রক্ষা করুন—গুণ্ডামি বন্ধ করুন!

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি অনুষদ ব্যতীত আলোকসজ্জা বঞ্চিত হাবিপ্রবির অন্যান্য একাডেমিক ভবন

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

থামছে না সব্বেজ টাওয়ার ছাত্রীনিবাস মালিকের দৌরাত্ম্য: অসহায় শিক্ষার্থীরা

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

মুক্তির উল্লাস বইয়ের মোড়ক উন্মোচন

ভোক্তা অধিকার

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ