বৃহস্পতিবার, 24 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

এম এ মান্নান
পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার পোরশা উপজেলার সোমনগর গ্রামের শাহু পাড়ায় বুধবার রাতে মোহাম্মদ মনজুরুল ইসলাম ৫৫ পিতা মৃত মোঃ আব্দুল আজিজ (টেপাশাহু)আনুমানিক ২টায় বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়।
২৪শে জুলাই রোজ বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পারিবারিক সূত্রে জানা যায় সে দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত অবস্থায় দুশ্চিন্তায় ভুগতে ছিলেন এ অবস্থায় এনজিওদের চাপ এবং দাদন ব্যবসায়ীদের অত্যাচার তিনি সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছেন বলে তাদের মুখ থেকে জানা যায় ।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ অফিসার মোঃ পিন্টু সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান রাত ২.৩০ মিনিটে তার স্ত্রী ঘরে দেখে তার স্বামী নেই তারপরে তার ছেলেকে ডেকে অনেক খোঁজাখুঁজি করার পর দেখে বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তৎক্ষণাৎ তারা মাটিতে নামায় এবং জীবিত দেখতে পায় কিন্তু কিছুক্ষণ পরেই সে মারা যায়। এ অবস্থায় সংবাদ পেয়ে আমরা  সেখানে যাই এবং লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি এবং থানায় একটি ইউ ডি মামলা হয় ।লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, ময়না তদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি  সঠিক তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকার দাদন ব্যবসায়ীদের ছোবলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তারা যেন আর কোন মানুষের প্রাণ কেড়ে না নিতে পারে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বলে এলাকাবাসী জানান। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

বাগমারায় ৫ প্রতারক গ্রেপ্তার

নড়াইলে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

শহরজুড়ে নারীদের নিরাপত্তাহীনতা: নারী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা

“মার্চ ফর গাজা” কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের

যশোর জজ কোর্টের পুলিশের কাছ থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জাতীয় নাগরিক পার্টি যশোরের

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ