বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে ড্যাবের কমিটি নিয়ে মূল নেতাদের যমেক নেতাদের দ্বন্দ্ব

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

যশোরে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) জেলা শাখা এবং মেডিকেল কলেজ (যমেক) শাখার’ কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই নিয়ে এক পক্ষের অপর পক্ষকে বিষোদগার করছে।

অভিযোগ উঠেছে, এক পক্ষ গত ৫ আগস্টের পর মেডিকেল কলেজের কতিপর চিকিৎসক ভোল পাল্টিয়ে ভুয়া কমিটি গঠন করে নিজেদের নেতা হিসেবে জাহির করছেন। তবে অপরপক্ষ স্বৈরাচার সরকারের আমলে ত্যাগী ও নিষ্পেষিত চিকিৎসকদের দাবি গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হোক। 

এদিকে অভিযোগ করেছেন, যশোর জেলার মূল কমিটিকে অবজ্ঞা করে যশোর মেডিকেল কলেজের কতিপয় স্বৈরাচার সরকারের আমলে চিকিৎসকরা স্বাচিপ নেতৃবৃন্দের সাথে সখ্যতা রেখে এখন কমিটি গঠন করে ড্যাবের নেতা হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তারা নিজেদের তৈরী কমিটি ড্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে অবৈধ্য ভাবে প্রেরণও করেছেন। মূলধারার সাংগঠনিক নেতারা আরও বলেন, ড্যাবের নির্বাহী কমিটির সভায় অনুমোদন ছাড়া কিভাবে যমেক শাখার কমিটি গঠন হল এটা বোধগম্য নয়। তারা ঐ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। বর্তমানে দুটি কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির হাতে। এখন সেটা ড্যাবের ওয়েবসাইটে প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ২০১০সালে ডাক্তার এসএম আবু আহসান লাল্টুকে সভাপতি ও ডাক্তার এমদাদুল হককে সম্পাদক করে ড্যাব যশোর জেলা শাখার কমিটি গঠন হয়। পরে ২০১৯ সালে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ভেঙ্গে দেন। পরে নতুন কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হলেও অনুমোদনের অপেক্ষায় থাকে। কিন্তু সে সময় কেন্দ্রেীয় বা যশোরের নেতারা কমিটি প্রত্যাক্ষানও করা হয়নি। ফলে ডাক্তার এসএম আবু আহসান লাল্টুর নেতৃত্বে ২০১৯ সালের পর থেকে যশোর ড্যাবের কার্যক্রম চলে আসছিলো। কিন্তু  ৫আগস্টের পর যশোর মেডিকেল কলেজের কতৃপয় চিকিৎসক ভোল পাল্টে ড্যাবের নেতৃত্বে আসার জোর চেষ্টা করছেন। কিন্তু মূলকমিটির নেতারা তাদের গ্রহণ না করায় শুরু হয় চিকিৎসকদের মধ্যে দ্বন্দ্ব। এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে বিষোদগার করছে। এই অবস্থার মধ্যে ড্যাব জেলা শাখা ও যমেক শাখার আহবায়ক কমিটির তালিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

অপরদিকে ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটি সভাপতি অধ্যাপক ডাক্তার হারুণ আল রশীদ ও মহাসচিব ডাক্তার আব্দুস সালামের স্বাক্ষরিত যশোর জেলা আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন। ঐ কমিটির আহবায়ক করা হয়েছে ডাক্তার এসএম আবু আহসান লাল্টুকে, যুগ্ম আহবায়ক করা হয়েছে ডাক্তার রাশেদ রেজাকে। এছাড়াও রয়েছেন ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, ডাক্তার মাজহারুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার রবিউল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ ডাক্তার এএস গাজী শরিফউদ্দিন আহমেদ, সদস্য ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার তমিজ উদ্দিন শেখ, ডাক্তার আহসান কবীর বাপ্পি, ডাক্তার তাহমিদ উর রহমান, ডাক্তার শেখ আতাহার হোসেন তুর্র্য।

অপরদিকে যশোর মেডিকেল কলেজ আহ্বায়ক কমিটির তালিকায় রয়েছেন আহ্বায়ক ডাক্তার একেএম মেজবাহ উর রহমান, যুগ্ম-আহবায়ক ডাক্তার শরিফুল ইসলাম খান, ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডাক্তার এসএম নাজমুল হক, সদস্য সচিব ডাক্তার ওবায়দুল কাদির উজ্জ্বল, কোষাধ্যক্ষ ডাক্তার আলাউদ্দিন আল মামুন, সদস্য ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন, ডাক্তার ওয়াহিদুজ্জামান, ডাক্তার এসএম মাশফিকুর রহমান।  যা নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে। একটি পক্ষ মেডিকেল কলেজের কমিটিকে ভুয়া কমিটি আখ্যায়িত করেছেন।

ড্যাব যশোর জেলা শাখার সাবেক সভাপতি ডাক্তার এসএম আবু আহসান লাল্টু জানান, যাদের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করা হয়েছিল তাদের অনেকের নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কমিটির তালিকায়। স্বৈরাচার সরকারের আমলে ডাক্তার শরিফুল আলম খান, ডাক্তার নাজমুল হক, ডাক্তার রবিউল ইসলাম তুহিনসহ অনেকে স্বাচিপ নেতৃবৃন্দের সাথে সখ্যতা রেখে চলেছেন। এখন তারা ভূয়া কমিটি গঠন করে ড্যাবের নেতা হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি আরও বলেন ড্যাবের নির্বাহী কমিটির সভায় অনুমোদন ছাড়া কিভাবে যমেক শাখার কমিটি গঠন হয় এটা বোধগম্য নয়। মূলধারার চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন করা না হলে ঐ কমিটি প্রত্যাক্ষাণ করা হবে।

ডাক্তার ফারুক এহেতেশাম পরাগ জানান, আওয়ামী লীগ শাসনামলে জোর করলেও বর্তমানে নেতা নামধারীরা সংগঠনের দায়িত্ব নিতে চাননি। ড্যাবের কোন প্রোগ্রামে আসেননি। এমন কয়েকজন চিকিৎসক এখন ড্যাবের বড় নেতা হতে চাইছেন। নিজেরা মনগড়া কমিটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছেন। অথচ ড্যাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যশোরে কোন কমিটির অনুমোদন দেননি। অসাধু কয়েকজন সুবিধাবাদী চিকিৎসক স্বার্থ হাসিলের জন্য ভুয়া কমিটি তৈরি করেছেন। যা সংবাদ সম্মেলন করে ভুয়া কমিটি প্রত্যাক্ষান করেছে জেলা ড্যাবের নেতারা।

তিনি আরও জানান, তাদের এমন কর্মকান্ডে যশোর ড্যাবের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বিগত সরকারের আমলে যেসব চিকিৎসক ড্যাবকে চাঙ্গা রেখেছিলেন। যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন ত্যাগী ও নিষ্পেষিতদের নিয়ে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। কারও পকেট কমিটি মানবেন না যশোরের জাতীয়তাবাদী আর্দশের চিকিৎসকরা। 

ডাক্তার ফারুক এহতেশাম পরাগ আরও জানান, সুবিধাবাদী চক্র নিজেদের পাল্লা ভারি করার জন্য ৪৯জন চিকিৎসককে ড্যাবের সদস্য করেছেন। যাদের অধিকাংশ আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত চিকিৎসক। তালিকা দেখতে চাইলে গোমর ফাঁসের ভয়ে তারা দেখাচ্ছেন না।

আহবায়ক কমিটি গঠনের বিষয়ে নিয়ে অভিযুক্ত ডাক্তার শরিফুল ইসলাম খান ও ডাক্তার নাজমুল হকের কাছে জানতে চাইলে তারা ঐ কমিটি নিয়ে কোন মন্তব্য  করতে রাজি হননি।

তবে বর্তমান কমিটির আহবায়ক ডাক্তার মেজবাউর রহমান জানিয়েছেন, দুটি কমিটির তালিকা তারা পেয়েছেন। একটি কমিটিতে তাকে আহবায়ক করা হয়েছে। কমিটির তালিকা ড্যাবের ওয়েবসাইটে প্রকাশ হলেই নিশ্চিত হবেন। কমিটির তালিকায় কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষর থাকলেও একটি পক্ষ কমিটি মানতে চাইছেন না। সময় আসলে সব কিছু জানানো হবে। যারা আওয়ামী লীগ চিকিৎসক সংগঠন স্বাচিপ নেতৃবৃন্দের সাথে সখ্যতা রেখে চলেছেন এমন সুবিধাবাদীদের বয়কট করা উচিত। পরীক্ষীত চিকিৎসক ফারুক এহেতেশাম পরাগসহ মূলধারার চিকিৎসকদের নিয়ে ড্যাবের কমিটি গঠনের আহবান জানান তিনি।

এদিকে, ৩মার্চ ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন নিজের ফেসবুক পোষ্টে উল্লেখ করেছেন,

 

সম্প্রতি যশোরের ড্যাবের একটি কমিটি গঠন হয়েছে। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আমাদের অভিভাবক ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব ডাক্তার মেহেদী হাসানের সাথে কথা বলে জানা যায় যে, এখনও পর্যন্ত যশোর ড্যাবের কোন কমিটি ঘোষণা হয়নি। কিন্তু গুঞ্জনে উঠে কতিপয় নাম নিয়ে যশোরে বিএনপির বিভিন্ন মহল এবং জাতীয়তাবাদী চিকিৎসকদের বিভিন্ন মহলে এটি নিয়ে ক্ষোভের সঞ্চার হলে, কেন্দ্রীয় ড্যাবের নেতৃত্বকে যেনো কেউ ভুল বুঝতে না পারে এবং কেন্দ্রীয় ড্যাবের প্রতি যেন কারোর আস্থার ঘাটতি না হয়, সেই লক্ষে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কেন্দ্রের অবস্থান পরিষ্কার করতে সক্ষম হয়েছি যে যশোরে ড্যাবের কোন কমিটি এখন পর্যন্ত ঘোষণা হয়নি এবং ৫ আগস্টের পরে যারা জাতীয়তাবাদী চিকিৎসক রাজনীতিতে সক্রিয় হয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় আনবার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কোন ইচ্ছা নেই।

এ ব্যাপারে আমাদের অভিভাবক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও হারুন আল রশিদ এবং আমার ভাই যশোরের কৃতি সন্তান ডাক্তার মেহেদী হাসানের সাথে যশোরে বিএনপির অভিভাবক হিসাবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপি আমাদের সাথে সম্পূর্ণ একমত।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মহিউদ্দিন ও‌ রিয়ন

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২ জন আহত 

কুবিতে ‘টিক ইয়োর টক ৩.০’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন???

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত