শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

‎বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ-সম্পাদক ইমরান উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্রের ধারা- ২৪ অনুযায়ী আগামী ৬০ দিনের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

‎নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে  ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মিকাইল হোসাইন, সদস্য সচিব ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: সাজ্জাদুল ইসলাম এবং সদস্য হিসেবে মো: রতন আহমেদ, ছাদিয়া আক্তার ছন্দা ও মারুফ বিল্লাহকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

‎নবগঠিত কমিটির আহ্বায়ক মো: মিকাইল হোসাইন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিশেষ গর্ব ও দায়িত্বের বিষয়। লেখালেখির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার যে স্বপ্ন দেখি, এই মনোনয়ন তা বাস্তবায়নের এক নতুন দুয়ার খুলে দিল। আমি বিশ্বাস করি, সত্যনিষ্ঠ ও গবেষণাধর্মী লেখার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব  এবং এই ফোরাম সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আমার সহকর্মী সদস্যদের সঙ্গে নিয়ে পবিপ্রবিতে একটি প্রাণবন্ত লেখক সমাজ গড়ে তুলতে চাই, যারা সমাজ, রাষ্ট্র, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা ও বিশ্লেষণ উপস্থাপন করবে। এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি, যাতে আমরা সম্মিলিতভাবে জ্ঞানের প্রসার ও মুক্তচিন্তার চর্চা করতে পারি।

‎সদস্য সচিব মো: সাজ্জাদুল ইসলাম বলেন,  পাবিপ্রবি ক্যাম্পাসে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি আশায় আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিনের স্বপ্ন ছিলো আমাদের ক্যাম্পাসে এমন লেখালেখির একটি প্লাটফর্ম তৈরী হবে, আজ সেটি বাস্তবে রুপ নিলো। এজন্য আমি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। নবগঠিত কমিটির সবাইকে নিয়ে আমরা স্থির লক্ষ্যে কাজ করে যাবো। আশা করছি লেখালেখির মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটবে এবং সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ভৌতিক জালের কারণ প্রভাব ও প্রতিকার বিষয়ক সংলাপ

শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে আবেগঘন অনুষ্ঠান, ভবিষ্যতের জন্য শিক্ষকদের পরামর্শ

কৃষি গুচ্ছে দেশসেরা ময়মনসিংহের ফুলপুরের জাইমুন ইসলাম

নতুন শিক্ষাবর্ষ থেকে বুটেক্সে যুক্ত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ

যোগদানের দিনে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ