শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজ; শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

 

সম্প্রতি বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট (BRRI) কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ সংক্রান্ত সার্কুলারে ফিশারিজ সংশ্লিষ্ট কোনো বিভাগ অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

 

নদী গবেষণা ও ব্যবস্থাপনায় ফিশারিজ বিশেষজ্ঞদের গুরুত্ব অনস্বীকার্য হলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিশারিজ ডিগ্রিধারীদের উপেক্ষা করা শিক্ষার্থীরা বৈষম্যমূলক বলে মনে করছেন। তাদের দাবি, বাংলাদেশের নদ-নদী, হাওর-বাঁওড় ও অন্যান্য জলাশয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন ক্ষেত্র চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিশারিজ গ্র্যাজুয়েটদের অবদান সুস্পষ্ট। তারপরও কেন তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হলো, সে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের একজন শিক্ষার্থী বলেন, “নদী ও জলজ পরিবেশের গবেষণায় আমরা সরাসরি যুক্ত থাকি। অথচ নদী গবেষণা ইনস্টিটিউট আমাদের বাদ দিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তা অবিচার।”

 

অনেকে মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য নয়, বরং দেশের নদীভিত্তিক প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকেও হুমকির মুখে ফেলতে পারে।

 

শিক্ষার্থীরা দাবি করছেন, ফিশারিজ ডিগ্রিধারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পুনরায় সার্কুলারে অন্তর্ভুক্ত করতে হবে এবং নদী গবেষণার প্রতিটি ধাপে মাৎস্যবিজ্ঞানীদের অবদান নিশ্চিত করতে হবে।

 

এ বিষয়ে নদী গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

ময়মনসিংহে সড়কে পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

সীমাহীন অব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব

জমকালো আয়োজনে নবীনদের বরণ করল কুবি

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

উলিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার