রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে।
গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, “খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।”
অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করি।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বক্তব্য মনঃপুত না হওয়ায় এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করল আইন বিভাগের শিক্ষার্থীরা

ববিতে উপ-উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি নোটিশ, যা বলছে আইন

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

বুটেক্স শিক্ষার্থীদের ঈদ ভাবনা

কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন অনুষ্ঠিত