শনিবার, 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ - ৮:৫৯ অপরাহ্ন

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড়ে অবস্থিত একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১৮ জানুয়ারি যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মেসার্স এস এস ফোর নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান।

অভিযানের সময়, জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার প্রমাণ পাওয়ায় ভাটাটিকে দুই লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পাশাপাশি, ভাটার কাঁচা ইট নষ্ট করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

এই অভিযান উপজেলায় পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

আজ পবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্সের বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

দিরাইয়ে সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাই, বিকাশ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

আনন্দ উল্লাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান