শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রসূতি মায়েদের জীবন হুমকিতে,অপ্রয়োজনীয় সিজার বন্ধের তাগিদ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ৩:২১ অপরাহ্ন

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, অযথা সিজারের কারণে অনেক প্রসূতি মা সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছেন।

আজ শুক্রবার রংপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কমিউনিটি ক্লিনিকের সেবা দান কার্যক্রম জোরদারকরণ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ময়নুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আখতারুজ্জামান বলেন, “নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে হবে। উন্নত দেশ অস্ট্রেলিয়ায় ৯৮ শতাংশ প্রসবই নরমাল হয়। অথচ আমাদের দেশে উল্টো চিত্র—৯৮ শতাংশ ডেলিভারি সিজার করা হচ্ছে। এই প্রবণতা মায়েদের জীবনের জন্য ভয়ংকর ঝুঁকি তৈরি করছে।”

তিনি আরও বলেন, “সিজার করলে আমরা মনে করি মা ও শিশু কষ্ট পাবে না। কিন্তু এতে একজন সুস্থ নারীকে আমরা সারাজীবনের জন্য পঙ্গু করে দিচ্ছি। কথায় কথায় সিজার করব—এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।”

এই সংকট মোকাবেলায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “সিজার বন্ধে কমিউনিটি ক্লিনিক কর্মীদের মাঠে নেমে কাজ করতে হবে। জনগণকে সচেতন করতে হবে।”

বর্তমানে দেশে ১৪ হাজার ৩৬৩টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ক্লিনিকে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৬৩ কোটি ভিজিট হয়েছে এবং ১ কোটির বেশি রোগীকে জরুরি ভিত্তিতে রেফার্ড করা হয়েছে।

তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করা ২২ প্রকার ওষুধ যেন জনগণ সময়মতো পায় তা নিশ্চিত করতে হবে। অন্যথায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাজস্বখাতে নেওয়া ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক কর্মীর সেবার মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নববর্ষে সংস্কৃতির ছোঁয়ায় চঞ্চল বাকৃবি

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত, স্থান পেলেন ২৮জন

নড়াইলে পুলিশের অভিযানে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার 

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ