শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:০৫ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যালারি-২ তে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠান বিভিন্ন ধরনের খেলার আয়োজনের মধ্য দিয়ে শুরু করা হয়েছে। যেমন -হাঁড়ি ভাঙ্গা,বালতিতে বল নিক্ষেপ সহ আর অনেক।

উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো: ইমন সেখের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নূরে সুরাইয়া শিমলা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. তাহমিনা তাসনিম নাহার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন। 

নবীন বরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ড. তাহমিনা তাসনিম নাহার বলেন, “ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি হলো সিরাজগঞ্জ জেলার সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেতুবন্ধন রচনাকারী সংগঠন। সিরাজগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীবৃন্দ এই প্লাটফর্মে এসে আমরা একত্রে একটি পরিবারের মত মিলিত হই এবং ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। এখানে আমাদের দায়িত্ব হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলাকে ইতিবাচকভাবে তুলে ধরে সিরাজগঞ্জ জেলার কার্যকর প্রতিনিধিত্ব করা একই সাথে আমাদের মেধা, সততা ও যোগ্যতা দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিজের জেলায় সেই সাথে দেশ-বিদেশে উপস্থাপন করা।”

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মোঃ আল-আমিন বলেন,“ নিজের জেলার মানুষের সাথে কথা বললে এক অন্য অনুভূতি মনের মাঝে প্রকাশ পায় এবং তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উপদেশ মূলক কথা বলেন”

উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সর্বশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে। ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

জমকালো আয়োজনে সম্পন্ন হলো নিউট্রিশন প্রিমিয়ার লিগের নিলাম

ঢাকায় শুরু হলো দেশের অন্যতম বৃহৎ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘মিঃ ঢাকা – ২০২৫’

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ববির সাবেক শিক্ষার্থী আলামিনের মৃত্যু

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

রূপগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান