রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে মৃদং নৃত্যাঙ্গনের যাত্রা শুরু

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৫ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েয়ে(পাবিপ্রবি) মৃদং নৃত্যাঙ্গনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো: হাবিবুল্লাহ এবং স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মৃদং নৃত্যাঙ্গনের কমিটি প্রকাশ করা হয়। 

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী অত্রি সাহা ঘোষণা করা হয়েছে।  

মৃদং নৃত্যাঙ্গনের সভাপতি ইসমাইল হোসেন ইমন বলেন,“পাবিপ্রবিতে আসলে সব ধরনের সংগঠন আছে। তবে নৃত্য কেন্দ্রিক সংগঠন নেই। যেহেতু যেকোনো প্রোগ্রামে নৃত্য ব্যাপারটাও একটা অন্যতম ভুমিকা পালন করে, সেই লক্ষেই সংগঠনটি ওপেন করার চিন্তা। অনেক রকম প্ল্যান আছে। কাজ করার ইচ্ছা আছে। দেখা যাক, সামনে কতটুকু করতে পারি।”

সাধারণ সম্পাদক অত্রি সাহা বলেন,“মাত্র কয়েক দিনের পরিকল্পনায় মৃদং এর সৃষ্টি। তবে ভার্সিটিতে আসার পরই ইচ্ছা ছিল। নৃত্যের সবগুলো জনারের সাথে পরিচয় হওয়া। সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে বাংলায় প্রচলিত সব ধরনের নৃত্যের সাথে কাজ করা। এতে করে একঘেয়েমিতা দূর হবে এবং দৃষ্টিনন্দন হবে। আমি জুনিয়রদেরকে উৎসাহিত করব আমাদের সংগঠনে যুক্ত হয়ে নিজের ক্রিয়েটিভিটির প্রকাশ কর।”

মৃদং নৃত্যাঙ্গনের উপদেষ্ঠা হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো: হাবিবুল্লাহ এবং স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস। উক্ত কমিটি ২৫ সদস্য নিয়ে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

যবিপ্রবিতে জলবায়ু বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার