মঙ্গলবার, 4 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

প্রতিবেদক
shafiel alam sumon
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে ৮,৫০০ (আট হাজার পাঁচশত) কেজি অবৈধ ভারতীয় চিনি ও ১২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস অবৈধ ভারতীয় ব্লেড জব্দসহ ০৩ জন চোরাকারবারি‘কে গ্রেফতার করেছে র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ ০৪ মার্চ র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুবিয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তা দিয়ে ০১ (এক) টি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি আসছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব–১৪ নির্দেশক্রমে র‌্যাব ১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৪ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুরীয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় চিনিসহ ট্রাকে থাকা রাহিদুল ইসলাম সাগর (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক হতে ১১১ (একশত এগারো) প্লাস্টিকের বস্তায় মোট ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য (৫৫৫০×১৩০)= ৭,২১,৫০০/-(সাত লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়। র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির অপর একটি অভিযানে একই তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেশবপুর সাকিনস্থ কেশবপুরগামী পাকা রাস্তার পশ্চিশ পাশে পলাতক আসামী মোঃ আশিকুজ্জামান (আশিক) এর গোডাউন এর সামনে ও ভিতরে অভিযান পরিচালনা করে ৫৯ (উনষাট) টি প্লাস্টিকের বস্তায় ২৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনিসহ গোডাউনের ভিতর চোরাচালানের কাজে থাকা ১। শাহজাহান সিরাজ (২৬), পিতা–মোঃ আলাল উদ্দিন, সাং–বরিয়ান ৮নং ওয়ার্ড, থানা–কোতোয়ালী, ২। মোঃ রাকিবুল হাসান (২২), পিতা–মোঃ রফিকুল ইসলাম, সাং–তারাটি পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, থানা–মুক্তাগাছা, উভয় জেলা–ময়মনসিংহদ্বয়কে আটক করে। আটককৃত অবৈধ ভারতীয় চিনির আনুমানিক মূল্য (২৯৫০×১৩০)= ৩,৮৩,৫০০/-(তিন লক্ষ তেরাশি হাজার পাঁচশত) টাকা এবং ০৪ (চার) টি প্লাস্টিকের বস্থায় ৬০ টি প্যাকেটের ভিতর ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) পিস ব্লেড, যার আনুমানিক মূল্য (১,২০,০০০×৫)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ), সর্বমোট (৩,৮৩,৫০০+৬,০০,০০০)= ৯,৮৩,৫০০/- (নয় লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়। মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় চিনি ও ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছিল। চোরাচালানকৃত মালামাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দুইটি পৃথক মামলা দায়ের পূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান দোলনা গ্রেপ্তার

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

হাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে রিয়াদ-আজিবুর

মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাঁচাবাজারের আড়ৎ দখলকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে গ্রীন ভয়েস ইফতার আয়োজন