বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ৫:৪৫ অপরাহ্ন

সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় বই বিতরণ হয়েছে। বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।

 

গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এই বই বিতরণের আয়োজন করে অত্র প্রতিষ্ঠান।

 

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ১১৫ জন শিক্ষার্থীদের মাঝে তিনটি করে নতুন বই দেওয়া হয়। বাকি বইগুলো পর্যায়ক্রমে দিবেন বলে জানায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হলের সিট বাতিল,মানবন্ধন করে শিক্ষার্থীরা।

সুনামগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর যুবদলের সেক্রেটারি!

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

পোরশায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

অবৈধভাবে চালু হওয়া ‘এস এস ফোর’ ইটভাটা: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় কার্যক্রম শুরু