বুধবার, 12 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চুরির মদদদাতার অভিযোগে বিএনপি নেতা এসএম রুবেলকে কারণ দর্শানোর নোটিশ 

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম রুবেল চুরির দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শাখা বিএনপি। 
স্থানীয় এলাকাবাসী ও চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল  জানান, সম্প্রতি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় চিরাম গ্রামের নুরুল আমিনের ছেলে বরকত মিয়া (২৫), একই গ্রামের শাহাজ আলীর ছেলে রলিন ওরফে কালা (১৮), কাশিকোণা গ্রামের আব্দুল খালেকের ছেলে বুদু মিয়া (৩০) ও চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে মামুন মিয়া (৩৫)।গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানান, বারহাট্টার চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক এসএম রুবেল আহমেদের সহযোগীতায় চুরি করে। এসএম রুবেল আহমেদের বিরুদ্ধে চুরির মদদদাতা অভিযোগ ওঠেছে, এজন্যই দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 আরও জানান, এসএম রুবেল আহমেদের সহযোগীতায় তার সহোদর ভাই বারহাট্টা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাসেল এলাকায় মাদক কারবারি করে থাকে এমন তথ্য রয়েছে।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বারহাট্টা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমলের স্বাক্ষরিত চিঠিতে জানান, চিরাম ইউনিয়ন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম রুবেল আহমেদ কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি দলের হাইকমান্ডে লিখিতভাবে জানানো হয়েছে।
জানতে চাইলে বারহাট্টা উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক মোশতাক আহমেদ জানান, এসএম রুবেল আহমেদ বিভিন্ন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়

ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া অনুষ্ঠিত

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফিশারিজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন টাইগার সার্ক