বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জের চুনারুঘাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, কাগজপত্র জব্দ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জের চুনারুঘাটে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) ১টায় থেকে ৫ ঘন্টাব্যাপী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল।

অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর পাঠানো হবে বলে জানান দুদক কর্মকর্তা। সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তিনি অফিসের বিভিন্ন নথিপত্র, রেজিস্ট্রি কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করেন।

অভিযান শেষে সাংবাদিকরা অনিয়ম সম্পর্কে জানতে চাইলে সাইফুল রহমান সরাসরি কোনো মন্তব্য না করে জানান, “তিন কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। তখন বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়। অভিযান শেষে দুদক দল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথা বলে স্থান ত্যাগ করেন। স্থানীয়দের মধ্যে অভিযানকে ঘিরে আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনেকেই দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অফিসে স্বচ্ছতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন। এবিষয়ে সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্টার খালেদা বেগম বলেন, এ অফিসে আমি নতুন গত সপ্তাহে যোগদান করেছি। পূর্বের কর্মকর্তা থাকাকালীন দুদকে একটি অভিযোগ করা হয়েছিল সে বিষয়ে দুদক তদন্তে আসেন। এছাড়া আমার অফিসে কোন অনিয় দুর্নীতি হলে আমাকে তাৎক্ষণিক জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। হয়ারণী মুক্ত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

নড়াইলে বাঁশ-বেতই প্রধান জীবিকার উৎস প্রায় দুই শতাধিক নারীর

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েশনের ভিপি মেহেদী ও জিএস রবিউল