বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধুলিয়াখাল পয়েন্টে এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করেন। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহের ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। এ সময় তারা ছয় দফা দাবি উপস্থাপন করে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

২০২৪ সালে বাকৃবি: কৃষি খাতে সাফল্যের নতুন অধ্যায়

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা