সোমবার, 12 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ৭ মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ১২ মে ২০২৫ - ১২:০৪ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

৭ মামলার আসামি হিসেবে আত্মগোপনে থাকা রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব (৩২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন, শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব ওই গ্রামের মহসিন আলীর জামাতা এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিতপাড়া) এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর, চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে বিএনপির পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিফাত রেজা জানান, বিপ্লবের বিরুদ্ধে বিএনপির করা চারটি মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকসহ আরও তিনটি মামলা রয়েছে, যার সংখ্যা মোট সাতটি। রিমান্ড চাওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন হলে আবেদন করা হবে।

বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান অভিযোগ করে বলেন, বিপ্লব স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা ছিল। পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন হয়ে তিনি এ পদ লাভ করেন এবং ক্ষমতার অপব্যবহার করে দাপট দেখাতে থাকেন।

তিনি আরও জানান, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে থাকাকালীন সময়ে তার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় বিপ্লবসহ আওয়ামী লীগের নেতা সামিউল ইসলাম নয়ন, আনোয়ার হোসেন মিল্টন এবং তাদের সহযোগীরা তাকে ও অন্যান্য পোস্টার লাগানো কর্মীদের মারধর করে এবং পোস্টার লাগাতে বাধা দেয়। এরপর পুলিশ ডেকে তাদের গ্রেপ্তার করিয়ে মামলা করে। পুলিশ বিষয়টি জানলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, বিপ্লব আত্মগোপনে থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রমজানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে রাবি সায়েন্স ক্লাবের অনলাইন সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীর প্রান্ত থেকে জাতীয় পর্যায়ে পবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অংশীদার

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

যশোরে হানি ট্রাপ চক্রের ছয় সদস্য ডিবির হাতে ধরা

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

বাকৃবিতে বাংলাদেশ বেতারের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান

১৬ নভেম্বর পর্যন্ত বাকৃবি শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা বাড়ালো গণতদন্ত কমিশন

দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শুরুর মধ্য দিয়ে