বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ৮:১৪ অপরাহ্ন

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। 

 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়। জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মান রেখে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়।

 

এবিষয়ে শিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মুরসালিন জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ঈদ পরবর্তী মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি চায় না এজন্য তাদের দাবী এবং বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি সম্মান রেখে আমরা গেইটের সামনে আয়োজন করেছি। এজন্য সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কে সাধুবাদ জানিয়েছে। 

 

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরমান আলিফ বলেন, ‘ আমরা এখানে দেখলাম তাঁরা মূলত দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের কেন্দ্র করে। সবাই আমরা সুশৃঙ্খল ভাবে খাবার খেয়েছি। এখানে ছাত্রদল, ছাত্রশিবির সহ হিন্দু মুসলিম, খৃষ্টান সকলকে খাবার দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আমি চাই ছাত্রশিবির যেভাবে আয়োজন করেছে ছাত্রদল সহ বাকি দলগুলো যেন এমন শিক্ষার্থী বান্ধব প্রোগ্রামের আয়োজন করে।

 

উল্লেখ্য, গত ঈদুল আজহা উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে একটি গরু এবং দুটি খাসি কুরবানি দেওয়া হয়। ঈদের পরের দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কোরবানির মাংস সংরক্ষণ করে আজকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খানসামা উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম ৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন

ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা