শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা।

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১ মার্চ ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%

পবিপ্রবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব

রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার