মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত সড়কটির সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

 

মঙ্গলবার (২৭ মে) বেলা ২টায় সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. মুনির হোসেন, প্রফেসর ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

 

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে নির্মিত কংক্রিটের এই সড়কটি সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে এটি চলাচলের অনুপযুক্ত হয়ে যেত। পুনঃনির্মাণ সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীসহ সকলের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেফতার

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবি তারুণ্য

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে

আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ

হোসেনপুরে ব্র্যাকের ইউপিজি নেতৃত্ব কর্মশালা

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ