বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ৫৫তম স্বাধীনতা দিবস পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আবাসিক হল, প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সকাল ৯টায় স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক-এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের পরিচালনায় ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদবিরোধী শিক্ষক সংগঠন, ফ্যাসিবাদবিরোধী অফিসার সংগঠন, সকল আবাসিক হল প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ৩য় শ্রেণীকর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণীকর্মচারী সমিতি, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার আজ জন্মদিন

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

রাফি’র গোল্ডেন জিপিএ অর্জন ; ভবিষ্যতে ডাক্তার হতে চাই

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

ময়মনসিংহের তারাকন্দা উপজেলার বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে মানববন্ধন

পাঁচবিবিতে আপন‌ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

এইচএসসি পরীক্ষার জন্য করোনা স্থগিত!