বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতার্ত মানুষের পাশে ইবি শাখার গ্রীন ভয়েস

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর! এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ভয়েস, ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর থেকে এই কর্মসূচি শুরু হয় এবং দিনব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকে।

এসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাইরে শীতার্ত ও অসচ্ছল মানুষদের কাছে ভালোবাসার উষ্ণতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আজকের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ মিলন রানা মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ। 

গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, গ্রীন ভয়েস, ইবি শাখা প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। তারই ধারাবাহিকতায় আজ আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা চাই এমন ভালো কাজের ধারা অব্যাহত থাকুক, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর।

সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ বলেন, গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উষ্ণতার ছোট্ট উপহার। শীতের তীব্রতায় যখন অসহায় মানুষদের জীবনযাত্রা কঠিন হয়ে যায়, প্রতি বছরের ন্যায় গ্রীন ভয়েস ইবি শাখা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও আশেপাশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করা হয়েছে। উষ্ণতার এই ছোট্ট উপহার তাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি জীবনে আশার আলো জ্বালিয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশের বৃহত্তম পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস”। প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের এই ক্ষুদ্র প্রয়াস গ্রীন ভয়েসের মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন, কষ্টে জর্জরিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই গ্রীন ভয়েসের প্রধান লক্ষ্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

বরিশালে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল চাই: চিকিৎসা বঞ্চিত দক্ষিণাঞ্চলের এখনই সময়

মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল