শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। এই দিন মোট একশত (১০০) মার্কের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফজলুল হক ভুঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়।

পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স জানান, সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, বাকৃবির রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১% এবং উপজাতি পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত।

আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দু’শত টাকা। ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ