বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ’তে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ডিআইইউর নতুন ক্যাম্পাসের সামনে সারাদেশে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান বলেন, খবরের কাগজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন আমরা ধর্ষণ, চুরি, ডাকাতির খবর পাচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আমরা এই মুহূর্তে ধর্ষক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সোচ্চার না হলে, ভবিষ্যতে তারা আরও প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে।

সংগঠনের উপদেষ্টা সৌরভ মিয়া বলেন,
নারীদের আমরা নিরাপত্তা দিতে না পারলে, পুরুষ হিসেবে আমাদের এই বিষয়টি লজ্জার। যে পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার কোনো জাত নেই, ধর্ম নেই। তার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। বাংলাদেশে অনেক আইন রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন নেই—এটা আমাদের হতাশ করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রাকিবুল হাসান চাঁদ বলেন,
জেলখানায় ধর্ষকের থাকার জায়গা টয়লেট। তেমনি আমাদের মনেও এই চিন্তা গেঁথে নিতে হবে। আমার ভাই, আমার বন্ধু—যারা ধর্ষক, তাদের প্রতিহত করুন। ধর্ষকদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না।

আরেক শিক্ষার্থী নুরি আক্তার লিছা বলেন,
নারীরা কোথায় গেলে নিরাপদ? যেখানে ঘরের ভেতর মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে! নারীরা মৃত্যুবরণ করলেও রেহাই পাচ্ছে না, মৃত লাশ পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে! শুধু আইন থাকলে হবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ডিআইইউ’র নতুন ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

‎ ‎যৌথ প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল সফরে আসছে

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন