রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইউএপিসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২২ জুন ২০২৫ - ১০:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইউএপিসিএসইএএ)-এর নতুন কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে এক আনন্দঘন ঈদ-পরবর্তী পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) গ্রীন রোডে অবস্থিত “লুমা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে”-তে এই মিলনমেলা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপিসিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অধ্যাপক ড. বিলকিস জামাল ফেরদৌসি ও ড. অলোক কুমার সাহা, সহযোগী অধ্যাপক ড. নাসিমা বেগম এবং সহকারী অধ্যাপক শায়লা রহমান, শাম্মী আখতার, এ এস জাফরুল্লাহ মমতাজ, মোল্লা রাশেদ হুসেইন, নাদিম আহমেদ, তানজিনা হেলালি, ড. মুহাম্মদ তৌফিকুর রহমান ও মোঃ শহীদুল ইসলামসহ অন্যান্য সকল প্রভাষকবৃন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপিসিএসইএএ-এর নবগঠিত উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ। তারা হলেন সামদাদ তানভীর, মাসুদুর রহিম সাঈদ (অনি), মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুতি (ফারহান) ও বেলায়েত হোসেন রিপন। একই সাথে ইউএপিসিএসইএএ-এর নবগঠিত শিক্ষাবিষয়ক পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মাদ ইকবাল হোসেন, ড. হোমাইরা আক্তার, মুহাম্মাদ আমিনুল ইসলাম (আবদুল্লাহ), মোঃ ইনজামুল ইসলাম (শোভন) ও আবদুল্লাহ মোহাম্মদ সাকিব।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন ইউএপিসিএসইএএ-এর নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ নেছার রহমান পরাগ এবং সাধারণ সম্পাদক আসওয়াদ আহমেদ শামস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা রেবা, মোঃ মহিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সালমান মোঃ সুলতান, সাংগঠনিক সম্পাদক শেখ তানভির ইনজামাম, সহ-সাংগঠনিক সম্পাদক খান মোঃ এনামুল আলম এবং অন্যান্য সকল কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

দীর্ঘদিন পর এই মিলনমেলায় সাবেক ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের এক আবেগঘন ও স্মৃতি বিজড়িত মতবিনিময় হয়। পুরনো দিনের স্মৃতিচারণ এবং নতুন করে সম্পর্কের সেতুবন্ধনে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে ইউএপি সিএসই অনুষদ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নবগঠিত উপদেষ্টামণ্ডলীর ও শিক্ষাবিষয়ক পরিষদের সদস্যদের কেক কেটে বরণ করে নেওয়া হয়। এই আয়োজন অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ভালো মানের গবেষণায় প্রণোদনা ও এওয়ার্ড পাবে শিক্ষার্থীরা: যবিপ্রবি উপাচার্য

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ছাত্র অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অর্ধেক উপস্থিতি

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

নতুন বছরে ববি শিক্ষার্থীদের প্রত‍্যাশা

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চু*রির ঘটনায় গ্রেপ্তার-৪, ১৩টি ল্যাপটপ উদ্ধার