বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হলের সিট বাতিল,মানবন্ধন করে শিক্ষার্থীরা।

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৪:২৭ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা আবাসিক শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বেই হলের সিট ত‍্যাগ করার নির্দেশ জানালে তীব্র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচে হলে অবস্থানরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দুই দফা দাবি সামনে নিয়ে মানববন্ধন করে। এসময় ভুক্তোভোগী শিক্ষার্থীরা `বিদ্রোহীর আঙ্গিনায় বৈষম‍্যের ঠাই নাই’,`রেজাল্টের আগে সিট বাতিল চলবেনা’, এমন বিভিন্ন স্লোগানে দুই দফা দাবি উপস্থাপন করেন এবং কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীদের প্রথম দাবি- স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বে সিট বাতিল করা যাবেনা এবং দ্বিতীয় দাবি- ইতিমধ‍্যে চূড়ান্ত ফল প্রকাশিত হওয়া শিক্ষার্থীদের হল সিট ত‍্যাগ করতে অন্তত তিনমাস সময় দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান- নিয়ম এর বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। অন‍‍্যান‍্য বিশ্ববিদ্যালয়ের নিয়মসমূহ বিবেচনা করে হল প্রভোস্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি প্রভোস্ট কাউন্সিল কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে যেসকল শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা শেষ এবং মাস্টার্স প্রোগাম চালু নেই তাদের ০১ মাসের মধ‍্যে হলের সিট ত‍্যাগ করার নির্দেশ দেন। এরপর ২৬ ফেব্রুয়ারি ০১ মাসের জায়গায় তিন মাস হলের সিট বহাল রাখার অনুরোধ জানিয়ে উপাচার্যের নিকট লিখিত স্মারকলিপি জমা দেন। সুরাহা না পেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রেজোয়ানুল-টিপু

রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল

ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় ৮৭০ জনকে খুন করেছে ইসরায়েল