শনিবার, 2 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪ - ৫:২২ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে আওয়ামী পন্থি শিক্ষক-কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবিষয়ে আল্টিমেটাম দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে তাঁরা। 

শনিবার (২ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে তাঁরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্বৈরাচারী সরকারের হয়ে গত সাত বছর ধরে বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এই সিন্ডিকেটের মূলহোতা অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ। তিনি ও তার সহযোগীরা মিলে নিয়োগ বাণিজ্য পরিচালনা করতেন। ইকবালের সহযোগীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমিনুল হক, উপ-রেজিস্ট্রার মোঃ ইমদাদুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পাল, সহকারী পরিচালক আব্দুর রশিদ অর্নব, সেকশন অফিসার সাইফুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নিরাপত্তা সুপারভাইজার মুন্সি মনিরুজ্জামান, সেকশন অফিসার পার্থ সারথি রায়, অফিস সহায়ক আরিফুজ্জামান সোহাগ সহ আরো অনেকে।

তাঁরা আরো বলেন, যবিপ্রবিতে স্বৈরাচারের দোসরদের উপস্থিতি ও স্বৈরাচারী মনোভাব কখনো মেনে নেওয়া হবে না। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে তাদের অপসারণ করা হোক। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, অন্যথায় আমরা কঠোর আন্দোলনের ডাক দেবো। 

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের যারাই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থান প্রশংসাযোগ্য। শিক্ষার্থীরা যে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন করতে চায়, আমি আমার অবস্থান থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাককানইবিতে মহানবীকে অবমাননা , মাদক গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

গাজার শরনার্থীদের চিকিৎসা সহযোগিতায় মিশরের সাথে আস ফাউন্ডেশনের চুক্তি

সফলতার ১০ চাবিকাঠি: যেভাবে বদলে যাবে আপনার জীবন

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইরানি মিসাইল, কাঁপছে তেলআবিব

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু