রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ১১:৩১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে কে আর মার্কেটে এসে শেষ হয়। এ সময় মিছিলে সাধারণ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। মিছিলে শেষে, কেআর মার্কেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাকৃবির ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ২৪ এর জুলাই আগষ্টে আমরা রক্ত দিয়েছি ধর্ষকদের ঠাই বাংলাদেশে হবে এর জন্য নয়। আমাদের দেহে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত কোনো ধর্ষক বাংলাদেশে অবস্থান করতে পারবেনা। ধর্ষকদের গ্রেফতারে অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানাচ্ছি। যতদিন ধর্ষকদের ফাঁসিতে না ঝুলানো হবে আমরা রাজপথ ছাড়ছি না।

 

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, আমরা ২৪ এ রক্ত দিয়েছি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের বোনেরা অনিরাপদ। আমরা নিরাপদ নগরী চাই যেখানে আমাদের বোনেরা নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে। ধর্ষক কখনও মানুষ হতে পারেনা। যতদিন পর্যন্ত ধর্ষকের বিচার হবে না আমরা রাজপথ ছাড়বো না।

 

বাকৃবির সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায় বলেন, চব্বিশের জুলাই আগষ্টের পর থেকে প্রায় প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ধর্ষনের ঘটনার খবর পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত একজন ধর্ষকের অন্তত যাবতজীবন কারাদণ্ড হয়েছে এমন কোনো খবর আমরা দেখতে পাইনি। এই বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকদের সাহস যোগাচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আটপাড়ায় পৃথক ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রলীগের পোশাক বদলে ছাত্রদলে অনুপ্রবেশ, কাঠগড়ায় সাকিল

গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

বাকৃবিতে রংপুর সমিতির ইফতার মাহফিলে ৫০০ জনের অংশগ্রহণ

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

পোরশায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত