রবিবার, 1 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স – আপ পাবিপ্রবি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ - ১০:৪০ অপরাহ্ন

বিশ্ব নগর পরিকল্পনা দিবস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার বিআইপি কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

 

এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগভুক্ত সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

 

ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় চুয়েট ও পাবিপ্রবি। বিতর্কের বিষয় ছিল—“এই সংসদ নগর পরিকল্পনায় অবকাঠামো সম্প্রসারণের চেয়ে জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিবে।”সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করে পাবিপ্রবি এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় চুয়েট।

 

তীক্ষ্ণ যুক্তি ও উপস্থাপনার লড়াই শেষে বিচারকমণ্ডলীর স্বীদ্ধান্তে চ্যাম্পিয়ন হয় চুয়েট এবং দ্বিতীয় স্থান অর্জন করে পাবিপ্রবি।

 

পাবিপ্রবি হয়ে বিতর্ক দলে অংশগ্রহন করে দল নেতার মিন: শাহরিয়ার রহমান নিলয়, উপ নেতা আয়শা হোসেন এবং সাংসদ মো: আল আমিন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি ও খ্যাতনামা পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মেহেদী হাসান।

 

পাবিপ্রবির দলনেতা মিন শাহরিয়ার নিলয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভবিষ্যতে আরও ভালো করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । 

 

প্রতিযোগিতার পাশাপাশি ইনোভেটিভ আইডিয়া, গবেষণা ও ফটোগ্রাফি নিয়ে আরও কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তি বিকাশে এমন আয়োজন অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসের স্মারক বাকৃবির ডেস্ক ক্যালেন্ডার

বিশ্বের বৃহৎ স্টার্টআপ প্রোগ্রাম হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত বাকৃবিতে

দিরাই থানার অভিযানে ফাতেমানগরের সাঈদ আহমদ গ্রেফতার

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

কাজীপুরে বিএনপিতে কন্ঠশিল্পী কনকচাঁপাকে নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব