বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ.বি.এম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২৪ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী।

 

অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি একজন বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার কর্মী হিসেবে দেশের আইন ও বিচার ব্যবস্থায় অসামান্য অবদান রেখেছেন। তিনি ২০টিরও বেশি বই এবং ৩৫টিরও বেশি গবেষণাপত্র রচনা করেছেন। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।

 

ডা. মফিজুল ইসলাম পাটোয়ারী লন্ডন স্কুল অব ইকনোমিক্সের অধীনে একজন গবেষণাকর্মী হিসেবে মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন ইনিস্টিটিউট, গাইবন্ধায় ড.জেড.আই. চৌধুরী এগ্রিকালচারাল রিচার্জ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, ডঃ এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়, মল্লিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এছাড়াও তিনি বেলকা ডিগ্রী কলেজের উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।

 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মনিরামস্থ বাসভবন এবং রংপুরের দেবী চৌধুরানীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অধ্যাপকের পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

 

ডা. পাটোয়ারী শুধুমাত্র ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিই নয়, বিভিন্ন স্কুল, কলেজ এবং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিউরোসিস অ্যানজাইটি: এক অদৃশ্য যন্ত্রণা ও মুক্তির পথ

বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল   

ববি শিক্ষার্থী শিফা নূর ইবাদির অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, নীরব প্রশাসন

বিতর্কিত যবিপ্রবি শিক্ষক সুজন চৌধুরীর বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

দাবি আদায়ে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের