শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:২৮ অপরাহ্ন

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

 

পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকান্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ ভলেন্টিয়ার্স সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাবিপ্রবিকেও ধন্যবাদ আমাদের এখানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য।

 

যবিপ্রবি কেন্দ্রের আহবায়ক ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। সকালে ১১ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০৫৮ জন কিন্তু উপস্থিত ছিলো ২৫৫৬ জন। ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ছিলো শতকরা ৮৩ দশমিক ৫৮। বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৭৯৩ জন কিন্তু উপস্থিত ছিলো ৩০৩৭ জন। ‘এ’ ইউনিটের উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক ০৭। অনুষ্ঠিত  পরীক্ষায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের দুর্দশা লাঘবে যশোর শহরের পালপাড়ি থেকে শাটল বাসের ব্যাবস্থা করে যবিপ্রবি। আজ শুক্রবার সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও জেলা সমিতিগুলো শিক্ষার্থীদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কার, ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

পবিপ্রবির ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির উদ্যোগে কুয়াকাটা সৈকতে বীচ ক্লিনিং