সোমবার, 9 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

২১ মাস পর পরীক্ষামূলকভাবে চালু ইবি ক্যাফেটেরিয়া

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ - ৫:৪০ অপরাহ্ন

দীর্ঘ প্রায় ২১ মাস পর পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। সোমবার (৯ ডিসেম্বর) এটি চালু করা হয়। আগামী ৫ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর উদ্বোধন করবেন।

 

পরীক্ষামূলকভাবে চালুর দিন দুপুর বারোটার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। উপাচার্য ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। তিনি বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো। এসময় উপাচার্য ক্যাফেটেরিয়ায় খাবার খান এবং নিজে কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।

 

এসময় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি

জরুরি সেবা’ চালু করলো যবিপ্রবি

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার