রবিবার, 17 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ - ২:০৩ অপরাহ্ন

কুবি প্রতিনিধি:

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু ” কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে।

যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার  সকালে বিশ্ববিদ্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।

কোর্টের পাশাপাশি ছোট ছোট স্টলে  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্তদাতা ও সদস্য সংগ্রহ ও জরায়ুমুখী ক্যান্সারের টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে  যা ১৭ নভেম্বর থেকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

সংগঠনের অর্থ সম্পাদক তরিকুল ইসলামের  সঞ্চালনায় ও সভাপতি মোঃ ওসনান গনীর সভাপতিত্বে স্বাস্থ্যকথা বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী  ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল।

উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন,  ‘রক্ত দিলে একটা মানুষের কিছুই হয় না। প্রতি তিনমাসেই রক্ত দেওয়া যায়। শরীর তিনমাস পরে ন্যাচারালি ম্যানেজ করে নেয়। রক্ত দান ভয়ের কিছু না। রক্ত দানে বরং অনেক চর্মরোগ থেকে বাঁচা যায়। আমি চাই তোমরা মানুষের এই উপকারি মানসিকতায় থাকবা। তোমরা একটা মহৎ সংগঠনে যুক্ত হয়েছো। আল্লাহ তায়ালা তোমাদের কবুল করুক।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মোহাম্মদ সোলায়মান বলেন, ‘একটা সময় বাংলাদেশে রক্ত  সংগ্রহের জন্য বিভিন্নভাবে ডোনার সংগ্রহ করা হতো, যারা পেশাদারিত্বের মাধ্যমে রক্ত কেনা-বেচা করত। তাদের অধিকাংশই ছিল নেশাগ্রস্থ, যারা নেশার জন্য এই কাজটা করত। সন্ধানী  বাংলাদেশে প্রথম মানবিক অনুভূতি নিয়ে ছাত্রদের মাধ্যমে কাজ করা শুরু করল, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধন কাজ শুরু করে। পরবর্তীতে সারা দেশে ক্যাম্পাসগুলোতে রক্ত নিয়ে কাজ করা শুরু করেছে। যার ফলশ্রুতিতে এখন রক্তের যে চাহিদা তার অধিকাংশই মানবিক জাগ্রত অনুভূতি থেকে আসছে।’

“বন্ধু ” সংগঠনের সভাপতি মোঃ উসমান গনী বলেন, বন্ধু সংগঠন মানুষের সেবায় বিনামূল্যে কাজ করে যাচ্ছে এবং রক্ত ম্যানেজ করে দিচ্ছে।  তাই সবাইকে আহ্বান করবো নিজে রক্ত দিন এবং অন্যকে রক্ত দিতে সহযোগিতা করুন।

পরে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এসময় অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সোলায়মান,প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম,ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয় প্রধান ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের “বন্ধু” সংগঠনের মডারেটর  জনাব সাইদুল আল- আমিন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

চিন্ময় দাসের জামিন এবারও নামঞ্জুর

জমকালো আয়োজনে সম্পন্ন হলো নিউট্রিশন প্রিমিয়ার লিগের নিলাম

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে: বিশেষজ্ঞদের সতর্কতা ও প্রতিরোধে করণীয়

মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

পাবনা জেলার বৈষম্যবিরোধীর কমিটিতে পাবিপ্রবির ছাত্রলীগের ৮ কর্মী

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব

নড়াইলে পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার