রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে বাকি দুইজন কৃষ্ণ নিয়োগী (১৫) ও সারজিল ইসলাম (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। এর আগে, গত রাতে রাফি (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এই তিন শিক্ষার্থী ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাদের সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও কৃষ্ণ, সারজিল ও রাফি নদীতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, “নিখোঁজের খবর পেয়ে শনিবার রাত থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়। রাতে শুধু রাফিকে খুজে পাওয়া যায়। পরে রোববার ডুবুরি দলের অভিযানে কৃষ্ণ ও সারজিলের মরদেহ উদ্ধার করা হয়।”

কৃষ্ণ ও সারজিলের মরদেহ উদ্ধারের খবরে তাদের পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বন্ধুদের হারিয়ে শোকে স্তব্ধ সহপাঠীরাও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

পোরশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

ববিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত