সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২২ অপরাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউরেস কর্তৃক সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। ‘ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রুভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেইটস’ শীর্ষক এ সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সেমিনার রুমে ১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা এর ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান, পিএইচডি। এ সময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেস’র পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লক্ষ টন ভোজ্য তেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লক্ষ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লক্ষ টন তেল আমাদেরকে আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদেরকে বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে। 

সেমিনার শেষে শিক্ষক, গকেষক ও শিক্ষার্থীবৃন্দ শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।     

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

পবিপ্রবিতে ইউজিসির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

নাজমুল ইসলাম শাওনের লেখা হতাশার ছোবল