বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:৩২ অপরাহ্ন

লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

পিনাকী লেখেন,
আমি প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করছি ঘনিষ্ঠভাবে, আর তারেক রহমানের সঙ্গে অ্যাক্টিভিজম করছি ঘনিষ্ঠভাবে। দুজনের সঙ্গেই ব্যক্তিগতভাবে মিশেছি। এই দুজনের চিন্তাপদ্ধতি আমার জানা।

তিনি জানান, আসন্ন বৈঠকে কী আলোচনা হতে পারে, তা নিয়ে তার আগাম ধারণা রয়েছে।
আগামীকালের মিটিংয়ে কী হবে আমি আগাম অনুমান করেছি। সেটা নিয়ে ভিডিও আসবে। কী কী আলাপ হবে, কী নিয়ে আলোচনা বা দরকষাকষির চেষ্টা হবে, সেটার একটি পূর্বাভাস থাকবে।

বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পিনাকী বলেন,
এখন আপনারা দেখবেন বিএনপির বুদ্ধিজীবীরা তাদের পজিশন বদলাবেন। তারপর বদলাবেন দলের নেতারা, আর কর্মী-সমর্থকরা পড়বেন বিপদে। তারা বুঝতে পারবেন না এখন কোন লাইন নিতে হবে।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির কৌশলগত অবস্থান ও দলীয় ভারসাম্য নিয়ে ভবিষ্যতে নতুন মাত্রার আলোচনা তৈরি হতে পারে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

ই-সিগারেটে বিপদ সংকেত: ব্যবহারে শাস্তি, জানালো ডিআইইউ টিসিআরসি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ীতে দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন