শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৭ অপরাহ্ন

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” স্লোগানকে বুকে ধারণ করে আগামী দিনে দেশকে সবুজে পরিণত করার লক্ষ্যে ছুটে চলা পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। তারই ধারাবাহিকতায় আগামী দিনে এক ঝাঁক তরুণ তরুণীকে কাজ করার জন্য নবীনদের আগমনে সবুজের বুনিয়াদ হোক মননে ও সৃজনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার গ্রীন ভয়েস।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে দুপুর ২ টায় এই অনুষ্ঠান শুরু হয়। গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসানুল ইমাম ও মাইমুনা সুলতানা মিম। এসময় আগত অতিথিদের শুভেচ্ছা ব্যাচ এবং নবীন সকল সদস্যদের গাছ এবং ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমীন খাতুন, জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগ সহকারী অধ্যাপক মো: আনিসুল কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক জনাব আরিফুর রহমান, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক জনাব সোহানুর, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এস এম সুইট ও মাজিদুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও শতাধিক নবীন শিক্ষার্থী, প্রবীণ সদস্যগণ এবং সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা অধ্যাপক ড. মো: আব্দুল আল মোহিত বলেন, গ্রীন ভয়েস হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন এবং আন্দোলন। এই আন্দোলন শুধু গাছ লাগানো আর পলিথিন ব্যাগ পরিষ্কার করাই নয়। এই আন্দোলন গাছ লাগানোর সাথে সাথে মানুষকে সচেতন করার। আমরা এখানে যারা আছি তারাই সবাই গ্রীন ভয়েস একেকজন সৈনিক। কারণ আমাদের একই সাথে গাছ লাগাতে হবে তা পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। পরিশেষে নবীন ও প্রবীণদের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জানাব আলমগীর কবির বলেন বর্তমান সময়ে যুব সমাজ জুলাই গণঅভ্যুত্থানের পর যেভাবে উজ্জীবিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গ্রীন ভয়েস এর নবীন সদস্যদের প্রকৃতি ও পরিবেশ নিয়ে উজ্জীবিত করতে চাই। সকল প্রকার পার্ক, মাঠ, উদ্যান জনসাধারণের জন্য উম্মুক্ত করা সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস সদা প্রস্তুত। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সকলের জন্য অনেক অনেক শুভকামনা। 

সমাপনী বক্তব্যে সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন নবীন সহযোগী সদস্যের গ্রীন ভয়েস পরিবারে স্বাগতম। নবীনদের নিয়ে গ্রীন ভয়েস আরো এগিয়ে যাবে, আপনাদের নিত্য নতুন ধারণা দিয়ে গ্রীন ভয়েস আরো সমৃদ্ধ হবে এই প্রত্যাশায়। আজকের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকল সদস্যদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

 

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

বিনামূল্যে কুরআন পেয়ে উচ্ছ্বসিত ইবি শিক্ষার্থীরা

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান 

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

উদ্দেশ্য প্রণীত মিথ্যা মামলায় সূত্রাপুর থানার ওসির নির্দেশে আটক সোকসাস’র সভাপতি

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল