মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে প্রশাসনের মতবিনিময়

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৭:৪২ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ।
মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনে নোট নেন। মতবিনিময় শেষে তিনি জানান, “আজকের সভায় উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে।”
উল্লেখ্য, এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষার্থী অংশ নেয়।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি শুরু হওয়া মতবিনিময়ের প্রথম দিনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত