বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৪ মে ২০২৫ - ৫:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে ১২ লাখ টাকার চোরাচালানসহ মাদক উদ্ধার, আটক ১ হবিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। গত ১৩ মে রাতে চুনারুঘাট উপজেলার ক্যালেঙ্গা বিওপির একটি টহলদল কর্তৃক কৃষ্ণছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে ঊনত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের ৫,৯৫০ পিস ভারতীয় জিলেট ব্লেডসহ ১ চোরাকারবারী আটক করা হয়। এসময় ৩ চোরাকারবারী পালিয়ে যায় । বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহজনক চার ব্যক্তিকে বিজিবি’র টহল দল থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদেরকে প্রায় ২০০ গজ ধাওয়া করে১ জনকে আটক করা হলেও অপর ০৩ জন চোরাকারবারী রাতের আধারে কৌলশলে পালিয়ে যায়।

আটককৃত চোরাকারবারী শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের মফিজ মিয়ার পুত্র আব্দুল আহাদ (৩৩)। পলাতক আসামীরা হল একই গ্রামের বাবুল হোসেনের পুত্র আব্দুল হাই (৩৩), শফিক মিয়ার পুত্র মোঃ মমিন (৩০), জাহিদ মিয়ার পুত্র মিলন (৩৫).। এছাড়াঈ ৫৫ বিজিবি’র সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী দূর্গম এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ৪ টি পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ক্যালেঙ্গা, গুইবিল, চিমটিবিল এবং তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা থেকে বারো লক্ষ একান্ন হাজার পঞ্চাশ টাকা মূল্য মানের মালিকবিহীন বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থান কাপড়, জিলেট ব্লেড, ফুচকা এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। বিজিবি জানায়, তাদের এ অভিযান নিয়মিত চলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

কুবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে ইবি শিক্ষার্থীদের সংহতি

খানসামায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরন অনশনে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু