মঙ্গলবার, 10 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যথাযথ মর্যাদায় বাকৃবিতে উদযাপিত হলো ‘ময়মনসিংহ মুক্ত দিবস’

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ - ৩:২৮ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে এ দিবসটি পালিত হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন।

এরপর দিবসটি পালন উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘একাত্তরে বীর বাঙালি নয় মাস যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে আজকের এই দিনে ময়মনসিংহ পাক হানাদার মুক্ত হয়েছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণও সরাসরি এই আত্নত্যাগে অংশ নিয়েছিল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাসহ দেশের আপামর জনতা যারা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছিল তাঁদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি’। 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো শক্তির করতলে বন্দী হওয়ার জন্য নয়। এ দেশের প্রতি ইঞ্চি মাটি স্বাধীন থাকবে, মানুষ মুক্তভাবে কথা বলার অধিকার পাবে এবং স্বাধীনতার সুফল ভোগ করবে। এ দেশে আর কোনো স্বৈরাচারী শাসক আসবে না-আমি দৃঢ়ভাবে এই প্রত্যয় ব্যক্ত করি’।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আমাদেরও অধিকার ছিল বিশ্ববিদ্যালয় দিবস পালন করার

ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর নম্বর কমালো কুবি প্রশাসন

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম গনপিটুনির শিকার

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবি তারুণ্য

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

পবিপ্রবিতে ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন