রবিবার, 10 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ - ৯:২৫ অপরাহ্ন

আজ, ২৫শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ (১০ই নভেম্বর ২০২৪), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেটদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর এক্স ক্যাডেটস অফ এসএস কলেজ (WASSCEC) এর আয়োজনে, বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন) এর সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং ছাত্র-ছাত্রীদের রক্তদানে উৎসাহিত করা হয়। বিএনসিসি প্রশিক্ষণ শেষে ওয়াসেকের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও, তাদের ক্যাম্পাসের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ওয়াসেকের এক্স সিইউও মোঃ রাফসান বলেন, “একজন মানুষকে বিনামূল্যে তার রক্তের গ্রুপ জানিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মকে রক্তদানে আগ্রহী করার চেষ্টা অব্যাহত থাকবে।” এক্স সিইউও কাশিফ আলফি আহমেদ বলেন, “আমরা মানবসেবামূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে আনন্দ খুঁজে থাকি এবং ভবিষ্যতে আমাদের কার্যক্রম বড় পরিসরে করার পরিকল্পনা আছে।”

এ কর্মসূচির পরবর্তী পদক্ষেপ হিসেবে, ১১ই নভেম্বর ২০২৪ তারিখে মুসলিম হাই স্কুল মাঠে ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।

উপস্থিত ছিলেন ওয়াসেকের সদস্যগণ এবং বাঁধন সংগঠনের সাধারণ সম্পাদক সজীব মিয়াসহ অন্যান্য কর্মীবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

হলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

জাককানইবি উপচার্যের নামে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার চেষ্টা

ময়মনসিংহে সড়কে পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ

মনের আনন্দে ধান কাটছে কৃষক