রবিবার, 23 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম গনপিটুনির শিকার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ২৩ মার্চ ২০২৫ - ২:১৯ অপরাহ্ন

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণ করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনির শিকার হয়েছেন তরিকুল ইসলাম (২৭) নামে এক বাবুর্চি। পরে ট্রিপল নাইনে ফোন দিলে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিযকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তরিকুলকে আটক করে। আটক তরিকুল চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কর্মের সুবাদে তিনি ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির জিশানের বাড়িতে ভাড়া থাকেন ও এয়ারপোর্টে টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি হিসাবে কাজ করেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে রাত একটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই ঘটনায় থানা ঘেরাও করে।

যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, একই বাড়ির মালিকের অপর ভাড়াটিয়ার চার বছরের মেয়েকে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তরিকুল কাজ শেষে বাসায় ফিরে শিশুকে নিজ মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন কালীনর আশপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে। গ্রামবাসী ট্রিপল নাইনে ফোন দিয়ে খবর দেন। পরে যশোর কোতোয়ালী পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তরিকুল কে আটক করেন।

এ সময় উত্তেজিত জনগণ আসামিকে গণপিটুনি দেওয়ার সময় আমি (এসআই সাইফুল) ঠেকাইতে গেলে নিজে আহত হয়েছি। পরবর্তীতে আসামিসহ নিজে যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। এদিকে আসামি তরিকুল কে কোতোয়ালী থানায় নিলে রিপোর্ট লেখা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা থানা ঘেরাও করে।

হাসপাতালে আহত তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে। শিশুটির নানী স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপরে হামলা চালায়ে যখন করে । তিনি আরো জানেন এর আগের দিন শুক্রবার ( ২০ মার্চ) দুপুরে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও দেখছিলেন। তখন শিশুটি তার কাছে গেলে তিনি রুম থেকে বের করে দেন। এই ঘটনায় প্রতিশোধ নিতে শিশুটির নানী ধর্ষণের অভিযোগ তুলে সন্ত্রাসীদের দিয়ে তোমাকে মারপিট করিয়াছেন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু জানিয়েছেন, ধর্ষককে পুলিশ জরুরী বিভাগ আনলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এই ঘটনায় এস আই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ