রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৮ জন গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩০ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও অভিযানে সহায়তা করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি বজলার রহমান।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডলার, নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রামাণিক, ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তিবিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র রায়, সদর আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহমান ও শামীম সরকার, রৌমারীর শোলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, রৌমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, চর রাজিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, রানীগঞ্জ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রামচন্দ্র দাস, বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বঙ্গসোনাহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মিয়া, শিলখুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাল উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজেস প্রসাদ, ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবুল, উলিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা ও দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক নুর জামাল ও নাগেশ্বরী পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের সহযোগিতায় কাজ করছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

এলিটের মাটিতে পড়ল ক্রিমসন

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব মারিশা