রবিবার, 20 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দখল নিতে চায়ের দোকানে তালা জবি ছাত্রদল নেতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ - ৫:৫৬ অপরাহ্ন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসির একটি চায়ের দোকানে চার দিন তালা দিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। তালা দিয়ে দোকান বনধ করে রাখা ওই নেতার নাম হাসান সজীব। তিনি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির ওই দোকানটি দীর্ঘদিন ধরে চালাতেন গোবিন্দ নামের বিশ্ববিদ্যালয়ের এক তৃতীয় শ্রেণীর কর্মচারী। চার বছর আগে বাংলা বিভাগের এক কর্মচারী থেকে নিয়ে এই দোকানটি চালানো শুরু করেন তিনি। তবে তিন মাস আগে দোকানটির কর্মচারী চলে যাওয়ার পর দোকানে তালা দেন সজীব। এখন থেকে এই দোকান তিনি চালাবেন এবং দোকানী গোবিন্দকে দোকানে আর না আসতে বলেন তিনি।

এ বিষয়ে দোকানী গোবিন্দ বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ডেইলি বেসিসে কাজ করি। পাশাপাশি আয়ের লক্ষ্যে গত চার বছর ধরে দোকানটি চালাই। এরপর সজীব দোকানে তালা দিয়েছে বলে জানতে পারি। পরে আমি শনিবার রাতে দোকানের তালা ভেঙে দোকানে বসলে সজীব আমাকে ফোন দিয়ে ক্যাম্পাসে পাঁচ মিনিটের মধ্যে দেখা করতে বলে।

গোবিন্দ আরো বলেন, আমার দুই মেয়ে পড়াশোনা করে। একজন এবার এসএসসি দিচ্ছে। দোকান থেকে যে টাকাটা পেতাম তা দিয়ে বাচ্চা দুটোর পড়াশোনা চলত। এটাও যদি না থাকে তাহলে আমি কিভাবে চলব?

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টিএসসির আরেক চায়ের দোকানী বলেন, সজীব দোকানটিতে তালা দিয়ে রেখেছিল। সে নিজেই দোকান চালাবে। গোবিন্দকে আর দোজান চালাতে দেবে না। আমাদের সামনেই তালা দিয়েছে দোকানে।

এ বিষয়ে অভিযুক্ত হাসান সজীব বলেন, দোকানটা আগে যে চালাতো রনি ভাই। সে আমাকে দোকানের চাবি দিয়ে গিয়েছে। তাকেই আমি এতদিন দোকান চালাতে দেখেছি। একজন তৃতীয় শ্রেনীর কর্মচারী কি টিএসসির একটি দোকানের মালিকানা দাবি করতে পারে? সে ৫ আগষ্টের পর টিএসসির দোকান থেকে টাকা নিয়েছে। এই কাজ কি সে করতে পারে?

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা

হাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

সারাদিন ভাংড়ি সংগ্রহ করে চলে যাদের জীবন

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

পাবিপ্রবিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন