শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে দীপাবলি উৎসব উদযাপন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ১:৪৭ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শ্রী শ্রী শ্যামাপূজা (দীপাবলি) উপলক্ষে আলোক উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অনুষ্ঠান পালন করা হয়।

দীপাবলি উৎসবের শুরুতে আলোক মিছিল বের হয়, যা পাবিপ্রবি’র প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আলোক মিছিল শেষে মঙ্গলদীপ প্রজ্জ্বলন, আরতী, গায়ত্রী ও চণ্ডীপাঠ, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পর্ব, শেষপর্বে আলোকোৎসব ও ফটোসেশনের আয়োজন করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন আজকের আলোক উৎসব শুধু পাবিপ্রবি নয় সারা পৃথিবীকে আলোকিত করবে। তিনি আয়োজক ও উপস্থিত সকলে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতেও একত্রিত থাকতে আহবান জানান।

সনাতন বিদ্যার্থী সংসদ পাবিপ্রবির সাবেক সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস তার বক্তব্যে দীপাবলির গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরনে। তিনি তার বক্তব্যে একত্রিত থেকে ধর্ম, উৎসব পালনের সাথে সাথে বর্তমানে চলমান সনাতনীদের অধিকার ও ৮ দাবি আদায়ের আন্দোলন সফল করতে আহবান জানান।

সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবির সাবেক সাধারন সম্পাদক সুইট মন্ডল তার বক্তব্যে পাবিপ্রবির সনাতন ধর্মালম্বী সকলকে একত্রিত হয়ে সচেতন থাকার আহবান জানান।

এছাড়া সনাতন বিদ্যার্থী সংসদ, পাবিপ্রবির সাধারন সম্পাদক প্রান্ত পাল ও সভাপতি দিপু বিশ্বাস বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সনাতন বিদ্যার্থী সংসদ পাবিপ্রবির সহ সভাপতি ধ্রুব বেপ্যারী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। মূল আকর্ষন ছিল শ্যামা সংগীত। দীপাবলি উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

পুঠিয়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

পবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক জামাল

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

রাবিতে বাতিল হলো পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিজয় উল্লাস

কক্সবাজার মেডিকেল কলেজে এখনো ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হয়নি

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা