শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে ক্লাস প্রতিনিধি নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১:২২ পূর্বাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের লেভেল -২ সেমিস্টার -২ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে তাদের ই এক সহপাঠীকেও মারধরের ঘটনা ঘটেছে মারধরে আহত শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 ভুক্তভোগী ও অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বিজয়’ ২৪ হলের শিক্ষার্থী। দুপুরে এই বিষয় কে কেন্দ্র করে হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী অভিযুক্তদের রুমে ভাংচুর চালায়। তৎক্ষনাৎ  হল প্রভোষ্ট জাহিদুর রহমান ও প্রক্টর মো: আরফান আলী ঘটনা স্থলে উপস্থিত  হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। 

আহত শিক্ষার্থীর নাম দূর্জয় কুমার। 

অনুষদের শিক্ষার্থীরা জানান, ক্লাস প্রতিনিধি নির্বাচন ও পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে আজ সিআরসিপ ত্যাগ করেন সেকশনটির  ক্লাস প্রতিনিধি সজীব। পরে ক্লাস থেকে ফেরার পথে আগের কথা কাটাকাটির জের ধরে শাহরিয়ার আলম হিমেল, তাওহীদ আহম্মেদ ও হাসিব হিমেল দূর্জয়কে মারধর করেন। 

 

ভুক্তভোগী দুর্জয় কুমার বলেন, তারা তিন জন আগে থেকে এখানে ছিলেন। আমি আসার সময় তারা আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন আমি সকালে কী বলেছি? পরে কথা বলার সুযোগ না দিয়ে আমাকে রাস্তায় ফেলে মারধর করেন।

 

অভিযুক্তদের বহিষ্কার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছেন অনুষদের লেভেল -২ সেমিস্টার -২ এর শিক্ষার্থীরা।এছাড়াও অভিযোগপত্রে নারীদের উত্ত্যক্ত ও মাদক সেবনের কথা উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে তাওহীদ আহম্মেদ বলেন, যত অভিযোগ দেওয়া হয়েছে সব মিথ্যা। বন্ধুদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে, যা শিগগির মিটমাট হয়ে যাবে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরফান আলী বলেন, এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ শিক্ষার্থী

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

ক্যালিগ্রাফিতে মুগ্ধতা ছড়াচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থী কামরুল

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

মনের আনন্দে ধান কাটছে কৃষক

উন্নত মম শিরের বিজ্ঞান মেলায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজের চমক

যশোরে সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা’ উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জাবিপ্রবিতে ভিসি, প্রো ভিসিকে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের শুভেচ্ছা