রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ১১:২০ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরী’র কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো: সোহেল রানা (৩৭) ও মো: উজ্জল সরকার (৪২)। সোহেল রানা রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে ও উজ্জল সরকার রাজশাহী জেলার তানোর থানার আকসা এলাকার মো: আবদুল সরকারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল পৌনে ৩ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তাঁর নেতৃত্বাধীন টিম বিকাল ৩ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহেল ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে। অএসময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

ধর্ষণের শিকার সেই জুলাই শহিদের কন্যা লামিয়ার আত্মহনন

ডিআইইউ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ; দুর্ঘটনা,খুন, নাকি অন্যকিছু?

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুটেক্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ